ঢাকাSunday , 26 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করছেন লেবারের ছায়া মন্ত্রিসভার সদস্যরা

Link Copied!

LEVER-MINISTERআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ব্রেক্সিট নিয়ে গণভোটের পর ভাঙন দেখা দিয়েছে বিরোধী দল লেবার পার্টিতে। দলের প্রধান জেরেমি করবিনের পদত্যাগ দাবি করেছেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা। এই দাবি মেনে নেয়া না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন অর্ধেকের বেশি মন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে ছিলেন না জেরিমি করবিন । গণভোটে হেরে যাওয়ার পর তার নিজের আসনখানাই এখন নড়বড়ে হয়ে পড়েছে। দলের নেতারাই এখন তার নেতৃত্ব মানতে চাইছেন না।
এদিকে রোববার সকালে পদত্যাগ করেছেন লেবার দলের ছায়া স্বাস্থ্যমন্ত্রী হাইডি আ্যলেক্সজান্ডার। তিনি এক খোলা চিঠিতে লিখেছেন,‘ভগ্ন হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি, দলের ছায়া মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি ‘ গণভোটের পর আরো বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার হুমকি দিয়েছেন। হাইডি আ্যলেক্সজান্ডার ওই পত্রে আরো লিখেছেন,‘আমাদের দেশে একজন কার্যকর বিরোধী দল দরকার যারা সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে পারবে।’
তিনি লেবার দলের প্রধান জেরিমি করবিনকে উদ্দেশ্য করে লিখেছেন,‘আমি আপনাকে একজন নীতিবান মানুষ হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু এই সঙ্কটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দেয়ার এবং জনগণের দাবি পূরণ করার মত ক্ষমতা আপনার আছে, এটি আমি বিশ্বাস করি না। আগামীতে আমরা যদি সরকার গঠন করতে চাই তবে নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি।’ এটি শুধু হাইডির কথা নয়, ছায়া মন্ত্রিসবার অধিকাংশ সদস্যের দাবি। তাদের দাবি মেনে নিয়ে জেরিমি যদি পদত্যাগ না করেন তবে তারা একযোগে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
যুক্তরাজ্যে গণভোটের পর বরখাস্ত করা হয়েছে লেবার পার্টির ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে। জেরিমির কথায় তিনি বরখাস্ত জমা দেন বলে জানা গেছে। তাকে বরখাস্ত করার প্রতিবাদেই পদত্যাগের হুমকি দিয়েছেন ছায়া মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য।
এদিকে নিজের পদত্যাগ সম্পর্কে হিলারি বেন বলেন, ‘আমি তাকে ফোন করেছিলাম একজন বন্ধু হিসেবে। তাকে জানিয়েছিলাম, দলে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অবস্থান নিয়ে আমি আত্মবিশ্বাসী নই। আর এরপরই সে আমাকে বরখাস্ত করেছে।’