ঢাকাSunday , 26 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা-উপজেলায় শিল্প এলাকা হবে

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক : জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প এলাকা স্থাপিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার (২৬ জুন) জাতীয় সংসদে বেগম খোরশেদ আরা হকের (মহিলা আসন-৫০) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন বৈঠক শুরু হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে জেলা ও উপজেলায় মাস্টারপ্লানে কোন কোন স্থানে শিক্ষা এলাকা স্থাপিত হবে তা চিহ্নিত করার বিষয়ে বিসিক থেকে ২০১৫ সালের ১৮ জুন জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর কার্যক্রম গ্রহণ করা হবে।’
খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশেন (বিসিক) কর্তৃক দেশের সকল জেলায় সম্ভাব্যতা যাচাইপূর্বক শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের ৫৯টি জেলায় ৭৮টি শিল্পনগরী স্থাপিত হয়েছে।
বাকি জেলাগুলোর মধ্যে ঝালকাঠি ও বরগুনা জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ চলছে। পরবর্তীতে বান্দরবান, মাগুরা ও নড়াইল জেলায় সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে শিল্পনগরী স্থাপন করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।