ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জড়িয়ে ধরার আহ্বান জানালেন সানি!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সম্প্রতি রবীন্দ্রনাথের লেখা ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার খবর নিয়ে বেশ আলোচিত হয়েছিলেন বিতর্কিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। আর এবার গানে গানে জড়িয়ে ধরার আহ্বান জানিয়ে আবারও আলোচনায় সানি লিওন!
সম্প্রতি ইউটিউবে রিলিজ পেয়েছে সানি লিওন অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ইরোটিক থ্রিলার সিনেমা ‘বেঈমান লাভ’-এর একটি গানের টিজার।
আর এই প্রায় ২০ সেকেন্ডের এই গানের টিজারের কথায় সানি লিওনকে সবাইকে জড়িয়ে ধরার আহ্বান জানান! মানে গানের লিরিক হচ্ছে ‘হাগ মি’!
সানি লিওন ও রজনিশ দাগ্গাল অভিনীত ‘বেঈমান লাভ’ ছবিটি এখনো প্রক্রিয়াধীন। এরমধ্যে ছবির প্রথম গান ‘হাগ মি’ দিয়ে আলোনায় আসতে চাইছেন ছবির নির্মাতা। কারণ এই গানে আবারও আগের মতোই আবেদনময়ী রূপে দেখা মিলবে সানি লিওনের।
তাছাড়া সানিও পারফর্মেন্সে এই গানে কণ্ঠ দিয়েছেন ‘বেবি ডল’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী কনিকা কাপুর। এরইমধ্যে ইউটিউবে সামান্য টিজারটিই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সবাই দিন গুনছে কবে পুরো গানটি ইউটিউবে মুক্তি পাবে?
অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে, প্রথমবারের মত আরেক আবেদনময়ী শার্লিন চোপড়ার সঙ্গে একই ছবিতে দেখা যাবে সানি লিওনকে। সুদীপের আপকামিং ছবি ‘কোটিগোব্বা-২’ দেখা যাবে তাদের।