ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনার জন্য পাত্র খুঁজছে তার মা

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : অনেক হয়েছে প্রেম প্রেম খেলা। প্রথমে সালমান খানের হাত ধরে বলিউডে আসার পরেই তার সঙ্গেই প্রেমে জড়িয়ে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমানের সঙ্গে ব্রেকাপ হয়ে যাওয়ার পর সম্পর্ক গড়েন অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে। শেষ পর্যন্ত রনবীরের সঙ্গেও সম্পর্ক টেকেনি তার। আর এমন অবস্থায় নতুন কোনো সম্পর্ক গড়ার আগেই অভিনেত্রী ক্যাটরিনাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন ক্যাটরিনা কাইফের মা সুজানা কাইফ। আর এরজন্য নাকি মনের মত পাত্রও খুঁজছেন তিনি!
জানা গেছে, চলতি বছরেই পারিবারিকভাবে বিয়ের কথা শোনা যাচ্ছিল রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাওয়ায় এই বিষয়টি সবাই মেনে নিলেও কোনোভাবেই নাকি মেনে নিতে পারেননি ক্যাটিরনা কাইফের মা! আর তাই মেয়ের জন্য রনবীরের সাথে ফের নিজের মেয়ে ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগানোর সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। এমনকি সম্পর্ক যাতে না ভাঙে সেজন্য রনবীরের মাকে ফোনও দিয়েছিলেন তিনি! কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে সম্পর্কটা আর টেকেনি। তাই এবার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে সব জটিলতার অবসান চান মা সুজানা। আর এইজন্য তোরজোর করে ক্যাটরিনার জন্য পাত্র খুঁজছেন তিনি।
তবে মেয়ে ক্যাটরিনার জন্য শোবিজ অঙ্গনের পাত্র পছন্দ নয় ক্যাটরিনার মা সুজানার। মেয়েকে তিনি নাকি ইন্ডাস্ট্রির বাইরে কোনো মনের মতো ছেলের সঙ্গে বিয়ে দিতে প্রস্তুত। ভেতরে ভেতরে নাকি পাত্র দেখাও শুরু করে দিয়েছেন তিনি। তবে ক্যাটরিনার বিয়ে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো ক্যাটরিনা কিংবা তার মায়ের তরফ থেকে দেয়া হয়নি!
অন্যদিকে শীর্ষস্থানীয় বলিউডলাইফডটকম জানিয়েছে, শুধু ক্যাটরিনা নয় বরং তার প্রাক্তন প্রেমিক রনবীর কাপুরকেও শিগগিরই বিয়ে দিতে উঠেপড়ে লেগেছে তার মা নীতু কাপুর। এরইমধ্যে নাকি পাত্রীও ঠিক করে ফেলেছেন তিনি। আর সেই পাত্রীও ইন্ডাস্ট্রির কেউ না। এখন দেখার বিষয় বিয়েটা আগে কে করে, ক্যাটরিনা নাকি রনবীর?
প্রসঙ্গত, ক্যাটরিনা অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুতে। ‘ফিতুর’ নামের ছবিটিতে তার বিপরীতে প্রথমবার দেখা গেছে আদিত্য রায়কে। চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে নির্মিত এই ছবিটি বক্স অফিসে খুব একটা ভালো না করলেও ছবিটি দারুন প্রশংসিত হয়েছে। বর্তমানে প্রাক্তন বয়ফ্রেন্ড রনবীর কাপুরের সঙ্গেই ‘জাগ্গা জাসুস’ নামের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।