ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেলিভিশনে ‘তনিমার সুইসাইড নোট’

Link Copied!

suiside-noteবিনোদন প্রতিবেদক : অহেতুক কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে অল্পবয়সী তরুণীরা। কিছুদিন আগে মডেল সাবিরা, তার আগে মডেল রাহাসহ দেশের আনাচে- কানাচে অনেকেই আছেন যারা মূলত ভালোবাসার মানুষের কারণে প্রাণঘাতী পথ বেছে নিয়েছেন। কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৈরি হয়েছে ‘তনিমার সুইসাইড নোট’। এই নামে মাহতাব হোসেনের লেখা গল্পের বই প্রকাশিত হয় এ বছরের একুশে বইমেলায়। সেটা অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
এ প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, ‘গল্পটা একটা হতাশাগ্রস্ত মেয়ের বারবার ব্যর্থ হওয়ার, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার। ছোট থেকে মা বাবার ভালোবাসা না পেয়ে বেড়ে ওঠা এক মেয়ের নাম তনিমা। উঠতি বয়সে প্রেমে পড়ে, ভালোবাসার কাঙাল তনিমার বর্তমান ট্রেন্ড-এর কবলে পড়ে ভালোবাসা পেতে একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়ে। এখানেও বারবার প্রতারিত তনিমার নিজের প্রতি ঘৃণা জন্ম নেয়। এরপর নিজে আত্মহত্যা করে দেয়ার চিন্তা। কিন্তু সেটাই সমাধান? এটাই সমাধান নয়। উঠতি তরুণ-তরুণীদের এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘গল্পটি যদি ভিজুয়ালি দেখানো হয় হয়তো আরও ভালো হবে এবং সচেতনতা বাড়বে। সেই চিন্তা থেকেই চিত্রনাট্য সাজানো হয়েছে।’
নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। নাটকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য একটা বার্তা দেওয়া হয়েছে। অনর্থক, অবাঞ্ছিত বিষয় নিয়ে আত্মহত্যা করার অহেতুক প্রবণতা প্রতিরোধে নাটকটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
এতে তনিমার ভূমিকায় অভিনয় করেছেন বিথী রানী সরকার। অন্যান্যের মধ্যে আরো অভিনয় করেছেন জাহিদ আলভিন, নাঈম ফুয়াদ, কাজী উজ্জ্বল, ইমন প্রমুখ।