ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তার পানি বিপদসীমার উপরে, সতর্কতা জারি

Link Copied!

tistaলালমনিরহাট প্রতিনিধি : কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় লালমনিরহাটে আবারো তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের দোয়ানি ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে জেলার কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে সকালে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দু’পাড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শনিবার সকালে লালমনিরহাট ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চরাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, উজান থেকে পানির ঢল ধেয়ে আসায় তিস্তায় পানি হু হু করে বাড়ছে। পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে পানি ভয়ঙ্কর রুপ নিতে পারে। তাই চরাঞ্চলের লোকজনদের মাঝে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চরের মানুষগুলো ঘরে ফিরতে শুরু করেছিল। শনিবার ভোর থেকে আবারো পানি ধেয়ে এসে তিস্তা ভয়ঙ্কর রুপ নেয়ায় চরবাসীরা ফের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে। সার্বক্ষণিকভাবে তদারকি করছেন পানি উন্নয়ন্ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, এর আগে গত বুধবার টানা দু’দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ওই দিন সকাল ১১টায় লালমনিরহাটের দোয়ানি ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে জেলার কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।