ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝামেলা ছাড়াই পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট

Link Copied!

train-ticketsনিজস্ব প্রতিবেদক : লাইন ধরে টিকিট কিনছেন যাত্রীরাঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন চলছে শুক্রবার (২৪ জুন)। ঠেলাঠেলি, ভিড়, দীর্ঘলাইন এ ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই মোটামুটি ঢিলেঢালাভাবেই এদিন ট্রেনের আগাম টিকিট পাওয়া যাচ্ছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। টিকিটপ্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে যাচ্ছেন।
কমলাপুর রেলস্টেশনে শুক্রবার আগামী ৩ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। গত বুধবার (২২ জুন) থেকে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
টিকিট কালোবাজারি ও বিশৃঙ্খলা এড়াতে এবার টিকিট পেতে লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে সিরিয়াল নম্বর ও নামসহ টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। এ টোকেন দেখিয়েই এবার মিলছে কাঙ্খিত টিকিট। টিকিট পেতে কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন থাকলেও অন্য বছরের তুলনায় তেমন ভোগান্তি নেই বলে জানিয়েছেন টিকিট প্রত্যাশীরা। কেউ কেউ সকাল ৮টায় টিকি বিক্রির কয়েক ঘণ্টা আগেই কাউন্টারের সামনে লাইন ধরে দাঁড়ান বলেও জানান।
লাইন ধরে টিকিট কিনছেন যাত্রীরা মোট ২২টি কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইন রয়েছে।
এদিকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যারা ট্রেনের আগাম টিকিট কিনছেন তারা স্টেশনের নির্ধারিত ১৯ নম্বর কাউন্টার থেকে তা সংগ্রহ করতে পারছেন। ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হচ্ছে বলে জানালেন ক্রেতারা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ দুটি মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক ট্রেনের আগাম টিকিট পাওয়ার এই সেবা দিচ্ছে। টিকিট পাওয়ার জন্য এই দুটি প্রতিষ্ঠানের যেকোনও নম্বর থেকে রেজিস্ট্রেশন করতে হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের মোট টিকিটের ২৫ ভাগ অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে বিক্রি করা হয়। একজন ক্রেতা সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন।
বাংলাদেশ রেলওয়ে এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। এছাড়া ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সোনার বাংলা এক্সপ্রেস নামে একটি নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে। রেলওয়ে সূত্র জানায়, বিশেষ ট্রেনগুলো ৩ থেকে ৫ জুলাই এবং ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলাচল করবে।