ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপি হতে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জ্যোতি

Link Copied!

jotiবিনোদন ডেস্ক : জাতীয় সংসদের সংসদ সদস্য হতে ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী হয়েছেন মডেল ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয়ে নিজের মনোনয়নপত্র কেনেন তিনি। গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূণ্য হয়। এ পরিপ্রেক্ষিতে শূণ্য আসনে এমপি পদে নির্বাচনে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন জ্যোতি।
এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘সম্পূর্ণ এলাকাবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি। মনোনয়নপত্র কিনেছি কাল। আমি সব সময়ই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলাম। বঙ্গবন্ধুকন্যা আমাদের নেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে প্রার্থী করেন তাহলে নিশ্চয়ই এলাকাবাসীর আগ্রহ ও ভালবাসাকে সম্মান জানিয়ে নির্বাচনে লড়াই করবো।’
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করে জ্যোতি আরও বলেন, ‘আর যদি দলীয় প্রার্থী নাও হতে পারি তাও আফসোস নেই। এলাকাবাসী আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে তা রাজনীতিতে আমাকে আগামীদিনের পথ চলতে সাহায্য করবে।’
তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূণ্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনসহ সব শ্রেণির মানুষের মধ্যে এখন তুমুল আলোচনা কে পাচ্ছেন নৌকার মনোনয়ন। ইতোমধ্যে নৌকা প্রতীকের প্রত্যাশায় নবীন-প্রবীণ মিলিয়ে আওয়ামী লীগের ২২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে জ্যোতিও একজন। জানা যায়, আজ প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ।
এদিকে, জ্যোতিকা জ্যোতির প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখেছি। কারণ তিনি গৌরীপুরের মেয়ে। জননেত্রী শেখ হাসিনা যদি জ্যোতিকে যোগ্য মনে করেন তাহলে উনি দলের মনোনয়ন পেতে পারেন।’
উল্লেখ্য, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন জ্যোতি। পাশাপাশি বিগত দিনে বিভিন্ন সামাজিক আন্দোলনেও সোচ্চার ছিলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারে সৃষ্ট আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।