ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার একসঙ্গে কারিনা ও সোনম

Link Copied!

karina-sonamবিনোদন ডেস্ক : এই সময়ে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুুরের সঙ্গে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন ‘নীরজা’ খ্যাত তারকা অভিনেত্রী সোনম কাপুর। আর এতে রীতিমত উচ্ছ্বসিত তিনি। তবে প্রযোজক একতা কাপুরের সঙ্গে সিনেমার সব খরচ বহন করবে তারই বোন রিহা কাপুর।
আগে থেকে খুব একটা জানা ছিল না যে, কারিনা কাপুর ও সোনম কাপুর একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন! কিন্তু হঠাৎ করেই শোনা গেল এমন সিদ্ধান্ত। শুধু তাই না আসন্ন সিনেমার বেশকিছু স্থিরচিত্রও দেখা গেল সোনম কাপুরের ছোট ভাই হর্ষবর্ধন ও বোন রিহা কাপুরের সোশাল সাইটে!
বোন রিহা কাপুর এবং একতা কাপুর প্রযোজিত সেই ছবির নাম দেয়া হয়েছে ‘ভিরে দ্য ওয়েডিং’। ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। আর এই ছবির জন্যই নাকি আগে থেকেই টাকা জমিয়ে রেখেছিলেন সোনমের বোন রিহা। ছবির পরবর্তী শুটিংয়ের জন্য কলাকুশলীরা দিল্লি থেকে থাইল্যান্ড গিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সোনম কাপুরকে একাধিক ব্যবসফল সিনেমায় দেখা গেছে। সর্বশেষ তার অভিনীত ‘নীরজা’ ছবিটিও বাণিজ্যের পাশাপাশি বেশ সুনামও কুড়িয়েছে। আর অন্যদিকে কারিনা কাপুরকে দেখা গেছে ‘কি এন্ড কা’ নামের একটি ব্যতিক্রমধর্মী সিনেমায়। যদিও ছবিটি খুব একটা বাণিজ্য করতে সমর্থ হয়নি!