ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান (২০১৫-১৬) অর্থবছরে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী ১ লাখ ১৯ হাজার ৩৩৮ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৭ হাজার ১২১ কোটি টাকা। সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ ২ হাজার ২১৭ কোটি টাকা অর্থাৎ প্রায় ২ শতাংশ বেশি হয়েছে।
সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কাস্টমস, ভ্যাট ও আয়কর খাতে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি বছরের মে পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৯ হাজার ৯০২ কোটি ৩৯ লাখ টাকা।
মুহিত বলেন, এ সময়ে আদায় হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৫৪ কোটি ২১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৫২ কোটি টাকা বেশি।
বছর শেষে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, চলতি বছরের মে পর্যন্ত আদায়ের পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের আদায়ের তুলনায় ১৬ হাজার ৫১২ কোটি ৬৫ লাখ টাকা বেশি।