ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইত্যাদি’র মঞ্চে ভক্তদের সঙ্গে মমতাজ

Link Copied!

ittadiবিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণাধীন বিনোদন মূলক অনুষ্ঠান ইত্যাদি’তে গাইবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তবে বাড়তি আকর্ষণ হিসেবে তার সঙ্গে গাইবেন নির্বাচিত চারজন ভক্ত। অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সমানতালে চলছে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বে থাকে নতুনত্ব। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণাধীন পর্বটিতে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ। বলে রাখা ভালো ইত্যাদি’র মাধ্যমেই টিভিপর্দায় ফোক সম্রাজ্ঞীর আত্মপ্রকাশ ঘটেছিলো। তবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে মমতাজের সঙ্গে মঞ্চ ভাগাভাগির সুযোগ পেয়েছেন নির্বাচিত চারজন দর্শক। সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিতত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মমতাজের অংশটি ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, টেলিভিশন ক্যারিয়ারের শুরু থেকেই ইত্যাদি’তে পারর্ফম করে আসছেন মমতাজ। তবে দর্শকদের বাড়তি আনন্দ দিতে এবারই প্রথমবারের মতো এ শিল্পীর সঙ্গে মঞ্চে তার ভক্তদের দেখা মিলবে।