ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের দায়ে অভিযুক্ত অভিনেতা আরমান

Link Copied!

armanবিনোদন ডেস্ক : প্রেমিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন ভারতের ছোট পর্দার অভিনেতা আরমান তাহিল। ভালোলাগা থেকে প্রেম, প্রেম থেকে সম্পর্ক, এরপর ধর্ষণের অভিযোগ।
আরমানের অভিনয় দেখে প্রেমে পড়ে যান মধ্যপ্রদেশের এক মডেল। সেই প্রেমে হাবুডুবু খেয়েই ২০১১ সালে তিনি উড়ে এসেছিলে মুম্বাই। অনেক চেষ্টা করে দুবছর পর আরমানের সঙ্গে সেই মডেলের মুম্বাই ইন্ডাস্ট্রিতে সাক্ষাৎ হয়।
এরপরই ফোনা-ফোনি, মেসেজের আদান প্রদান। কথা বলতে বলতেই প্রেম, আর প্রেম গড়ায় গভীর সম্পর্কে। ২০১৫ সাল থেকে আরমানের বাড়িতেই থাকতে শুরু করেন অভিযোগকারী মডেল।
এখন মডেল বলছেন, ‘আরমান তাহিল আমাকে বিয়ের কথা বলে, আমি রাজিও হয়ে যাই। তারপরই আমার ওপর শুরু হয় নির্যাতন।’
এ অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অভিনেতা আরমানের বিরুদ্ধে ধর্ষণের মামলাও নিয়েছে পুলিশ।