ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই হাজার টাকায় ইউএস বাংলায় ঈদ ভ্রমণ

Link Copied!

US-BIMANনিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা সম্মানিত যাত্রী সাধারনের জন্য ভাড়ার উপর আকর্ষনীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে।এই সুযোগ ঈদ পূর্ববর্তী জুলাই ১ থেকে ৭ তারিখ এবং ঈদ পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকবে।
এসময় যাত্রীরা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করতে পারবেন মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। এ সুযোগ চালু থাকবে ঈদ পূর্ববর্তী জুলাই ১ থেকে ৭ তারিখ পর্যন্ত। ঈদ পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর ভ্রমণ করা যাবে একই মূল্যে। উভয় ক্ষেত্রে ভাড়া শুধু ওয়ান ওয়ের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, ইউ এস বাংলার ঢাকা থেকে প্রতিদিন যশোর ও সৈয়দপুরে দু’টি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া ঢাকা থেকে বরিশাল সপ্তাহে ৪টি ফ্লাইট রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এবং ঢাকা থেকে রাজশাহী সপ্তাহে ৩টি ফ্লাইট শনি, সোম ও বুধবার পরিচালিত হয়।