ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদ কমপ্লেক্স হবে সব জেলা-উপজেলায়

Link Copied!

mosqueনিজস্ব প্রতিবেদক : দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদে এ কে এম মাঈনুল ইসলাম (কুড়িগ্রাম-৩) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
মন্ত্রী বলেন, প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের স্থাপত্য নকশা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য করা হলে তিনি সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
নকশা চূড়ান্ত হওয়ার পর একনেকে অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করা হবে।
সানজিদা খানমের (মহিলা আসন-২৪) এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী, ঢাকা শহরের মসজিদের সংখ্যা ৫ হাজার ৭৭৬টি। কুয়েতের সহায়তায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিদেশি সহায়তা পাওয়া গেলে আরও মসজিদ নির্মাণের বিষয়টি বিচেচনা করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী।