ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোমায়রা হিমুর চার প্রেমিক

Link Copied!

humyra-himuবিনোদন ডেস্ক : ছোটপর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হোমায়রা হিমুকে ইদানীং নাটকে খুব কম দেখা যায়। বিশেষ দিনগুলোর নাটকে টুকটাক কাজ করছেন তিনি। এবার ঈদে ‘কলিকালের রোমিও’ নামে একটি ধারবাহিকে অভিনয় করছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জুয়েল হাসান। ইতিমধ্যেই নাটকটির কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে। বাকি পর্বের শুটিং চলছে।
জুয়েল হাসান জানালেন, ‘এই নাটকের নায়িকা হোমায়রা হিমু। তিনি একসঙ্গে চারজনের সঙ্গে প্রেমের প্ল্যান করেন। মূলত হিমু ও তার প্রেমিকদের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
নাটকে তার চার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, রিফাত চৌধুরী, হান্নান শেলি ও সোহান খান।