ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছর পর কনার অ্যালবাম

Link Copied!

KONAবিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে ‘রেশমী চুড়ি’ শিরোনাম মিউজিক ভিডিও দিয়ে আলোচিত হয়েছেন সঙ্গীতশিল্পী। বছরজুড়েই ব্যস্ত সময় পার করেছেন জিঙ্গেল আর মিক্সড অ্যালবামের কাজে। তবে গত পাঁচবছর তার কোন একক অ্যালবাম পায়নি ভক্তরা। ভক্তদের সেই আক্ষেপ ঘুচবে এবার ঈদে। একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটি তার চতুর্থ একক অ্যালবাম। আজও অ্যালবামের গানে ভয়েস দিচ্ছেন তিনি।
রেকর্ডিংয়ের ফাঁকে জানালেন, ‘ইতিমধ্যে চারটি গানের কাজ শেষ। বাকিগুলোর কাজ চলছে। ঈদেই অ্যালবামটি আসছে। অ্যালবামের নামটা এখনো ঠিক করা হয়নি। সামনের সপ্তাহেই হয়তো করে ফেলবো। শ্রোতাদের কথা মাথায় রেখে অনেক সময় ও যত্ন নিয়ে এর কাজ করছি। অডিও অ্যালবামের পাশাপাশি অ্যালবামটির কয়েকটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা রয়েছে। আশা করছি আমার এই দীর্ঘ বিরতির অ্যালবামে শ্রোতারা কিছু ভিন্নতা পাবে।’
সিএমভির ব্যানারে প্রকাশিত হতে যাওয়া তার এই অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, জুয়েল মোর্শেদসহ বেশ ক’জন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের প্রকাশ হয়েছিল তার একক ‘সিম্পলি কনা’। ২০০৬ সালে বের হয় তার প্রথম একক ‘জ্যামিতিক ভালবাসা’, ২০০৮ সালে রিলিজ হয় দ্বিতীয় একক ‘কনা’।