ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট পর্দায় নোবেলের ঈদ

Link Copied!

NOBELবিনোদন প্রতিবেদক : মডেলিংয়ে অপ্রতিদ্বন্দ্বী তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে শাসন করছেন দেশীয় মডেলিং ইন্ডাস্ট্রি। এখনো দর্শক মহলে এখনো সমাদৃত তার অভিনয়। দেশের সবেচেয়ে দামী মডেল বলা হয় তাকে। মডেলিংয়ে পাশাপাশি নাটকেও তিনি সফল। যদি শোনেন, নোবেল এবার নাচবেনও? শুধু তাই নয়, যদি শুনতে পান নোবেলের কন্ঠে গান? হ্এযই ঈদে তাই ঘটতে যাচ্ছে।
বিশেষ দিনগুলোতে বেছে বেছে দু’একটি নাটকে দেখা যায় তাকে। আসছে ঈদে তিনটি নাটক নিয়ে ছোটপর্দায় আসছেন তিনি। এর মধ্যে আছে মেহেদী হাসান জনির ‘আনপ্রেডিকটেবল’। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তিনি।
একই নির্মাতার আরেক নাম ‘হাইওয়ে’তেও অভিনয় করেছেন নোবেল। এতে তার সঙ্গে জুটি বেধেছেন মৌ। নাটকটি গতবছর শুটিং করা হলেও মূলত ঈদের জন্যই এখনো প্রচার করা হয়নি। আসছে ঈদেই প্রচারিত হবে নাটকটি। নাটকটিতে নোবেল শিল্পপতি বাবার একমাত্র ছেলে। আর মৌও শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। দুজনের বাবা শিল্পপতি হওয়া সত্ত্বেও তারা বাসা থেকে পালিয়েছে। তবে কেউ কারো জন্য নয়। ঘটনাচক্রে দুজনের সাথে দেখা হয়ে যায়। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমন নানা ঘটনায় নির্মিত হয় নাটকটি।
এছাড়া সাংবাদিক ও নির্মাতা জাকারিয়া সৌখিনের নাম ঠিক না হওয়া আরেকটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তিশা। নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
নাটক ছাড়াও ঈদের বেশ কিছু প্রোগ্রামেও দেখা যাবে তাকে। জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে নৃত্য পরিবেশন করবেন তিনি। তার সঙ্গে নাচে জুটি বেধেছেন অপি করিম। ইতিমধ্যেই প্রোগ্রামটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ঈদে প্রচারিত হবে বিটিভিতে। ঈদের আগে একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এতে তার সঙ্গে কাজ করেছেন পিয়া।
সব অনুষ্ঠানে নোবেলের পাশে কেউ না কেউ থাকলেও এই ঈদে একা পাওয়া যাবে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানে। অনুষ্ঠানে নোবেল অংশ নেবেন ব্যক্তিগত আলাপ চারিতায়। উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে এ কথপোকথনে নোবেল গানও গাইবেন। স্টার নাইট গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। ঈদের দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
উল্লেখ্য, প্রায় একযুগ পর সম্প্রতি রবির একটি বিজ্ঞাপনে কাজ করেন নোবেল- মৌ। বিজ্ঞাপনটি বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বিজ্ঞাপনটি।