ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিউজিক ভিডিওতে বিশ্ব তারকাদের সঙ্গে প্রিয়াঙ্কা

Link Copied!

PRIYANKAবিনোদন ডেস্ক : সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডোন্ট ইউ নিড সামবডি’ শিরোনামের এই মিউজিক ভিডিওতে বিশ্বখ্যাত ৪৩ জন তারকার সঙ্গে দেখা মিলবে ভারতীয় এই তারকার।
জেনিফার লোপেজ, পৃথিবী কাঁপানো ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসুট ওজিলসহ ৪৪ জন বিশ্বতারকার দেখা মিলেছে একটি মাত্র মিউজিক ভিডিওতে। যাদের মধ্যে বলিউডের প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এর আগে বিপাশা বসুকে চুম্বন করতে চেয়েছিলেন রোনাল্ডো। সেই ছবি নিয়ে কত লেখালেখি হয়েছিল সংবাদমাধ্যমে। এবার আর এক ভারতীয় অভিনেত্রীকে দেখা গেলো রোনাল্ডোর সঙ্গে এক ভিডিওতে। যদিও রোনাল্ডো চুম্বন করেননি প্রিয়ঙ্কাকে।
শুধু জেনিফার লোপেজ, রোনাল্ডো, মেসুট ওজিল নন, রাফায়েল নাদালও রয়েছেন এই মিউজিক ভিডিওয়। মিউজিক ভিডিওয় গানটি গেয়েছেন এনরিকে।