ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রপ্তানি বাণিজ্যে গতি সৃষ্টি হয়েছে : বাণিজ্যমন্ত্রী

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : দেশের রপ্তানি বাণিজ্যে গতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (২০ জুন) জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল সোয়া ১১ টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি ও রপ্তানি বাণিজ্য একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে প্রতি বছরই রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ‘চলতি অর্থ-বছরের (২০১৫-১৬) এপ্রিল পর্যন্ত রপ্তানি ঘাটতির পরিমাণ ৫ হাজার ২৩৯.১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গত অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৮ হাজার ৫৬১.১ মিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি হ্রাস লক্ষ্যণীয়।’
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া ‘‘বাংলাদেশ এ্যাকশন প্লান-২০১৩’’ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৩ সালে থেকে তিন দফায় উক্ত এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অগ্রগতি যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট, ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বরাবর প্রেরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং চলমান কার্যক্রমকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছে।’
বাংলাদেশে গৃহিত কার্যক্রম যুক্টরাষ্ট্রের ভবিষ্যত সিদ্ধান্ত প্রক্রিয়ায় যথাযথ ও যৌক্তিকভাবে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।