ঢাকাSunday , 19 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে বেশি বাসভাড়া আদায়ের অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৯ জুন) সচিবালয়ে ঈদের সময় সড়ক-মহাসড়কে যানজট এড়াতে করণীয় নিয়ে রাজধানীর পার্শ্ববর্তী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও, মালিক সমিতিসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধি সমন্বয় সভা শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।
ঈদে যানজট নিরসনে রাজধানীর পার্শ্ববর্তী জেলার ১৬টি পয়েন্টে ১ হাজার স্বেচ্ছাসেবক সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
ঈদের সময় বাস মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে, এ বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সমস্যা হচ্ছে যখন আমরা স্টেশনে, টার্মিনালে গিয়ে মানুষকে ভাড়া বেশি নিয়েছে কি না জিজ্ঞেস করি, তখন কেউ কিছু বলে না।’
মন্ত্রী বলেন, ‘বাস টার্মিনাল পরিদর্শনে অনেকের সঙ্গে কথা বলেছি। ওইসময় কেউ সরাসরি এ রকম অভিযোগ করে না। তারপরও বলছি, বেশি ভাড়া নেয়ার অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে টার্মিনালে বেশি ভাড়া আদায়সহ অব্যবস্থাপনা তদারকিতে ভিজিলেন্স টিম থাকবে, যাত্রীদের কারও থেকে বেশি ভাড়া নেয়া হলে সেখানে উপস্থিত ভিজিলেন্স টিমকে জানাতে পারেন।’
যানজট নিরসনে রাজধানীর পার্শ্ববর্তী জেলার ১৬টি পয়েন্টে ১ হাজার স্বেচ্ছাসেবক থাকবে। রোভার্স স্কাউটরা এ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। তারা ঈদের পাঁচদিন আগে থেকে পালাক্রমে তিন শিফটে ঈদের পরের পাঁচদিন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এ ছাড়া ঈদের তিন দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশে সড়ক মহাসড়কে পচনশীল যানবাহন ছাড়া অন্যসব পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঈদের ১০ দিন আগে সড়ক মহাসড়কের চার লেনের কাজ বন্ধ থাকবে বলেও মন্ত্রী জানান।