ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক

Link Copied!

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে অভিজিৎ মুখার্জি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে অভিজিৎ মুখার্জি

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি বলেছেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দুদেশের সংসদে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে।
শনিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষতে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, হুইপ ইকবালুর রহিম এমপি এবং বেগম মাহজাবিন খালেদ এমপি।
সাক্ষাৎকালে তারা দুদেশের সংসদ, সংসদীয় কার্যক্রম, নারী নেতৃত্বের বিকাশ, ব্যবসা বাণিজ্যের প্রসার, বর্ডার হাট চালু, সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুদেশের কবি সাহিত্যিকদের বাংলা ভাষা চর্চার সুযোগ বৃদ্ধি ও বাংলা ভাষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বলে সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিজিৎ মুখার্জি বলেন, বাংলাদেশ ও ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি, ভাষা ও আচার আচরণ এক। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যে আরো প্রসার হলে এর মাধ্যমে দুদেশের মানুষের সম্পর্কের উন্নয়ন ঘটবে। তিনি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সীমান্ত এলাকায় আরো বেশি সংখ্যক বর্ডার হাট চালু এবং একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অভিজিৎ মুখার্জি বাংলা ভাষার উন্নয়নের জন্য দুদেশের কবি সাহিত্যিকদের সম্মিলিতভাবে বাংলা ভাষা চর্চার সুযোগ সৃষ্টি ও বাংলা ভাষার উন্নয়নে যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধিরও আহবান জানান। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ভূয়সী প্রশংসা করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে স্পিকার বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তিনি দুদেশের জনগণের মধ্যে ভবিষ্যতে এসকল ক্ষেত্রে আরো সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার আরো বলেন, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের এবং তা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশও এক্ষেত্রে উন্নতি সাধন করছে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
চারদিনের সফরে গতকাল শুক্রবার অভিজিৎ মুখার্জি বাংলাদেশে আসেন।