ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে চ্যানেল আইতে নতুন ছয় চলচ্চিত্র

Link Copied!

moveবিনোদন ডেস্ক : ঈদ মানেই জমজমাট টেলিভিশন বিনোদন। বিশেষ নাটক, অনুষ্ঠানমালা ও চলচ্চিত্রের আয়োজনে বছরজুড়ে ম্রিয়মান ছোটপর্দা যেন তার স্বরূপে ফিরে আসে। আসছে ঈদুল ফিতরে চ্যানেল আই দর্শকদের জন্য নানা আয়োজনের পাশাপাশি ৬টি নতুন চলচ্চিত্র প্রদর্শন করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে চলচ্চিত্রগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ারও হতে যাচ্ছে।
চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘দর্পণ বিসর্জন’ পল্লী কবি জসিমউদ্দিন এর ‘আয়না’ গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ। এটি প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।
আরিফিন শুভ ও মম অভিনীত সুপারহিট ছবি ‘ছুঁয়ে দিলে মন’ যারা হলে গিয়ে দেখতে পারেননি তারা এবার চ্যানেল আই পর্দায় দেখবেন চলচ্চিত্রটি। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ব্ল্যাক’। সোহম-মীমের অভিনীত চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামাল মোহাম্মদ কিবরিয়া।
‘গালিভার ট্রাভেলস’- রব লিটারম্যান পরিচালিত হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
প্রথম চলচ্চিত্রেই মোহনা মীম সাড়া জাগিয়েছেন। গুণী অভিনেতা নাদের চৌধুরীরও প্রথম চলচ্চিত্র ‘লালচর’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের পঞ্চমদিন সকাল ১০টা ৩০ মিনিটে।
তারকাবহুল চলচ্চিত্র ‘মন জানেনা মনের ঠিকানা’। মুশফিকুর রহমান গুলজারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরিমনি প্রমুখ। চলচ্চিত্রটি দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।