ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকা সবচেয়ে নামি তারকা: ইরফান খান

Link Copied!

erfanবিনোদন ডেস্ক : সর্বশেষ নির্মাতা সুজিত সরকারের ব্যবসাসফল চলচ্চিত্র ‘পিকু’তে দেখা মিলেছিল দীপিকা পাড়ুকোন ও ইরফান খানকে। ছবিটিতে দীপিকার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। দীপিকার অভিনয়ে অমিতাভ বচ্চনের মতো নামি অভিনেতাও মুদ্ধ। তিনি তো একবার বলেই ফেললেন, ‘দর্শকরা মূলত ছবিটিতে দেখেছে দীপিকার জন্যই।’
বিষয়টি নিয়ে ইরফানের প্রতিক্রিয়া জানতে চাইলে তার মুখেও ঝরলো দীপিকা বন্দনা, ‘তার কথা অবশ্যই সত্যি। আমি মনে করি, দীপিকা বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে নামি তারকা। সে ডায়মন্ডের মতো। তার কাজ দেখে আমি খুশি।’
উল্লেখ্য, ইরফান বর্তমানে তার নতুন চলচ্চিত্র ‘মাদারি’র প্রমোশনের কাজে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আগামী ১৫ জুলাই রিলিজ পাচ্ছে।