ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিবাহ প্রিমিয়ার লীগ

Link Copied!

bplবিনোদন ডেস্ক : নাটকের নাম ‘বিপিএল’। নাম দেখেই হয়তো ভাবছেন ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ নিয়ে নির্মিত নাটক। কিন্তু আসল ঘটনা হলো নাটকে ক্রিকেটের নাম গন্ধ নেই। আর এটা ক্রিকেট বিষয়ক কোন নাটকও নয়। পুরো নাটকটিই বিবাহ বিষয়ক। সেকারণেই ‘বিপিএল’-এর পূর্ণরূপটাও বেশ মজার, ‘বিবাহ প্রিমিয়ার লীগ’। নাটকের গল্পটা তিন ভাই ও বোনকে নিয়ে। এতে তিন ভাই রাজা, বাদশা ও বাহাদুরের চরিত্রে থাকছেন মাজনুন মিজান, শাহেদ শরীফ ও টুটুল। আর তাদের একমাত্র রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন রিমি করিম। রিমি বয়সে ছোট হলেও তিন ভাইয়ের দেখভাল তিনিই করেন।
নিজের চরিত্রটাকে বাখ্যা করলেন এভাবে, ‘আমি অনেকটা স্বৈরাচারী টাইপের বোন। ভাইয়া শুধু উল্টা পাল্টা কাজ করে। আমি তাদের শাসন করি। ওদেরকে একে একে বিয়ে দিই।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় গত পরশু থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। রাজধানীর হাতিরঝিল প্রিয়াংকা শুটিং হাউসে নাটকটির শুটিং চলছে।
নাটকটিতে আরও অভিনয় করছেন আজমেরী বাঁধন, শামীমা নাজনীন, সোমা, আদিবাসহ আরও অনেকে।