ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণগ্রেপ্তার বন্ধের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

Link Copied!

HRWনিজস্ব প্রতিবেদক : সম্প্রতিবাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে গণগ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গণহারে গ্রেপ্তার বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ হাজার মানুষ গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে বিবৃতি দেয় এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।
গত ১০ জুন থেকে ১৬ জুনের মধ্যে বিভিন্ন ঘটনায় জড়িত সন্দেহে ১১ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে এদের মধ্যে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগ গঠন বা তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত, দেশটিতে ধর্মনিরপেক্ষ লেখক, ধর্মীয় সংখ্যালঘুসহ অন্যদের ওপর হামলার ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে তদন্ত করা এবং জড়িতদের বিচারের মুখোমুখি করা।
১০ থেকে ১৬ জুন পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১১ হাজার লোককে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্লগার এবং মুক্তমনাদের রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হলেও এতে নিরীহ ব্যক্তিরাও গ্রেপ্তার হচ্ছেন।