ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিযানে স্বস্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে স্বস্তি মিলেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত সাত দিনে ১৩ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে কোনো ধরনের পুলিশি গ্রেপ্তার বাণিজ্য হয়নি।’
অভিযানে উদ্দেশ্যমূলকভাবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।