ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে-পরে ৬ দিন ভারী যানবাহন বন্ধ

Link Copied!

Obaidul Kaderকুমিল্লা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যানজট নিরসনে রোজার ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। যানজট ঠেকাতে এক হাজার রোভার স্কাউট সদস্য নিয়োগ দেয়া হবে।’
শুক্রবার (১৭ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
জাসদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা জাসদের অতীত জেনেই তাদের সাথে ঐক্য করেছি। বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঐক্য করেছি। বৃহৎ এ রাজনৈতিক ঐক্য সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে।’
আগামী ঈদ-উল-আযহার পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের শেষ হবে। পরে প্রধানমন্ত্র এর উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।