ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তার পানিবণ্টনে চুক্তি শিগগিরই : পানিসম্পদমন্ত্রী

Link Copied!

tistaনিজস্ব প্রতিবেদক : ন্যয্যতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শিগগিরই তিস্তার নদীর পানি বণ্টনে চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। অন্তবর্তী বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চুড়ান্ত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে তা সম্পাদনের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে। ২০১০ সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বণ্টনে বিষয়টি যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়। শুকনো মৌসুমে পানি স্বল্পতায় দু’দেশের নদী তীরবর্তী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে তিস্তার পানি বণ্টনে চুক্তির সিদ্ধান্ত নেয় দুই দেশের সরকার।’