ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের যাতায়াত

Link Copied!

boatপটুয়াখালী প্রতিনিধি : ঝুঁকি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের হাজার হাজার মানুষ শ্যালো ইঞ্জিনচালিত ট্রলারে যাতায়ত করছে। ঝড় তুফানের মধ্যেও প্রতিদিনই দুর্গম চরাঞ্চলের মানুষ সাগর মোহনা পাড়ি দিয়ে তাদের নিজ গন্তব্যে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে।
যোগাযোগের তেমন কোনো ব্যবস্থ না থাকায় বাধ্য হয়ে এসব ট্রলারগুলোতে বাণিজ্যিকভাবে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করে চলাচল করছে। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে নিরাপদে ঝুঁকিবিহীন এ নৌপথে নৌযান চলাচলের দাবি জানিয়েছেন ওইসব দুর্গম চরাঞ্চলের মানুষরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ট্রলারগুলো পৌর শহরের গোডাউন ও স্লুইজঘাট এলাকা থেকে প্রতিদিন পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি, বড়বাইদা, ছোটবাইদা, নিশানবাড়িয়া, চারিতাবুনিয়, তক্তাবুনিয়াসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলে ঝড় তুফানের মধ্যে ছেড়ে যায়। উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খড়স্রোতে প্রতিদিন বুড়াগৌরাঙ্গ, আগুনমুখা, ডিক্রি, রামনাবাদ ও আন্ধারমানিক নদীর পাড়ি দেয়।
কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বাণিজ্যিকভাবে যাত্রীবহনের কাজে নিয়োজিত এসব শ্যালোইঞ্জিনচালিত ট্রলারগুলো অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করে দেদারছে চলাচল করছে।
দুর্গম বিচ্ছিন্ন চরাঞ্চলের একাধিক ব্যবসায়ীরা জানান, মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও চরাঞ্চলের মানুষ বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এ সব নৌযানে চলাচল করতে হচ্ছে। ব্যবসায়ী ছাড়াও প্রতিদিন কলেজের ছাত্রছাত্রীসহ কোনো রকম অসুস্থ হয়ে পরলেই উপজেলা কিংবা জেলা শহরে এসব ট্রলারে আসতে হয়। ওইসব ভুক্তভোগী লোকজন এ নৌ-রুটে সি-ট্রাক চালু করার দাবি জানিয়েছেন।
চরাঞ্চল মৌডুবি বাজারের ব্যবসায়ী স্বপন মিয়া জানান, সপ্তাহে তিন-চার বার ব্যবসায়িক কাজে কলাপাড়া উপজেলা সদরে আসতে হয়। কোনো উপায় না থাকায় তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ট্রলারে নিতে বাধ্য হচ্ছি। এগুলো বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা মোট কথা বেকায়দায় পরবে।
এ ব্যাপারে পটুয়াখালী নৌ-বন্দর কর্মকর্তা মো. আবদুল রাজ্জাক জানান, শ্যালোইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার দিয়ে মানুষ পরিবহণ করা আইনবিরোধী। এগুলো বন্ধে আমরা প্রায় সময় অভিযান পরিচালনা করে থাকি। এছাড়া ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব ট্রলার নদী পথে চলাচলে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।