ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোস্ট ওয়ান্টেড জঙ্গি শিহাব গ্রেপ্তার

Link Copied!

shihabনিজস্ব প্রতিবেদক : সম্প্রতি যেই ছয় জঙ্গিকে ধরিয়ে দেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুরস্কারের ঘোষণা করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)।আটককৃত শিহাব প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার পরিকল্পনাকারীদের একজন।
বুধবার (১৫ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
তিনি জানান, সিহাব নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য, বাড়ি চট্টগ্রামে। প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টায় সরাসরি অংশ নিয়েছেন। তাকে ধরিয়ে দেয়ার জন্য গত ১৯ মে ডিএমপি ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
চলতি সপ্তাহে এর আগে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গির চরে অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এবিটির সদস্য শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে আনসারউল্লাহর এ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণ পর ডিএমপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান মাসুদুর রহমান।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ব্লগার ও লেখক হত্যায় জড়িত সন্দেহে এবিটির ছয় সদস্যের ছবিসহ তথ্য প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিএমপি। মোস্ট ওয়ান্টেড এ আসামিরা হলেন- খুলনার শরীফ, উত্তরবঙ্গের সেলিম, সিলেটের সিফাত, কুমিল্লার সামাদ, চট্টগ্রামের শিহাব এবং ঢাকার পার্শ্ববর্তী কোনো জেলার সাজ্জাদ। এদের মধ্যে প্রথম দুজনকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা করে পুরস্কার ও পরের চারজনের জন্য ২ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে ডিএমপি।