নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
আলোচনা সভায় অংশ নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ, গুপ্তহত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ সাংবাদিকদের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ একটি ভুল সংবাদ একজন মানুষের পুরো জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।’
সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন, জবি শাখা আমরা মুক্তিযোদ্ধার সন্তানের আহ্বায়ক শেখ আবু তাহের প্রমুখ।

