ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মা’ হওয়া নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর

Link Copied!

KARINAবিনোদন ডেস্ক : গত মাসে হঠাৎ করেই ভারতীয় সংবাদ মাধ্যম মারফতে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও পতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরের প্রথম সন্তান গর্ভজাত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু সেসময় কারিনা ও সাইফ অবকাশ যাপনে লন্ডনে থাকায় সে বিষয়ে সত্যতা যাচাই সম্ভব হয়নি। তবে এবার সে বিষয়ে মুখ খুললেন কারিনা কাপুর।
তিন মাসের অন্তসত্ত্বা কারিনা কাপুর। চলতি বছরের শেষ দিকে প্রথম সন্তানের মুখ দেখবেন এমনসব সংবাদ নিয়ে যখন ভারতীয় গণমাধ্যমে বেশ কানাঘুষা ঠিক তখনই সে বিষয়টি নিয়ে কথা বললেন কারিনা। প্রথম সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে সম্প্রতি করা এক প্রশ্নে কারিনা কাপুর বলেন, ভগবান চাইলে হবে। যেহেতু আমি নারী! কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে আমি কিছু বলতে রাজি নই!
এরপর কৌতুক করে কারিনা কাপুর সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেভাবে এই বিষয়টি নিয়ে কথা বলছেন তাতে সত্যিই আমি ভীষণ উত্তেজিত!
ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শহীদ কাপুরের বাবা হওয়া বিষয়টির সঙ্গে রঙ মিশিয়ে কারিনার সন্তান হওয়ার বিষয়টিকেও বাজারজাত করে গণমাধ্যম। গতমাসে সংবাদে প্রচার করা হয় যে, মীরা-শহীদের পর এবার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলী খান ও তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খান।
শিগগিরই কারিনা কাপুরকে এই সময়ের আলোচিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ দেখা যাবে। ছবিটি যদিও আসছে ১৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সেন্সরবোর্ডের বাধার মুখে ছবিটি আটকে গেছে। ছবিটি মুক্তি নিয়ে রীতিমত ভারতজুড়ে চলছে আন্দোলন। ছবিতে কারিনা কাপুরকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। এছাড়া কেন্দ্রীয় চরিত্রে আছেন শহীদ কাপুর, আলিয়া ভাট এবং দলজিৎ সিং।
প্রসঙ্গত, ২০১২ সালে পতৌদি পরিবারের ছোট নবাব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। সাইফের আগের স্ত্রীর দুই সন্তান রয়েছে।