ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগ আনা হচ্ছে মতিনের স্ত্রী নুরের বিরুদ্ধে

Link Copied!

motinআন্তর্জাতিক ডেস্ক : ওমর মতিন যে অরল্যান্ডোর নাইটক্লাবে হামলারে পরিকল্পনা করেছেন এ কথা আগেই জানতেন তার বর্তমান স্ত্রী নুর সালমান। কিন্তু তিনি তা পুলিশকে জানাননি। ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে স্থানীয় পুলিশ। খবর রয়টার্স ও ফক্স নিউজের।
রোববারের ওই বন্দুক হামলায় ৪৯ জন নিহত এবং আরো ৫৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সবচাইতে বড় ধরনের সন্ত্রাসী হামলা।
মার্কিন প্রসিকিউটরদের বরাত দিয়ে ফক্স নিউজ বলছে, তারা অরল্যান্ডো হামলার ঘটনায় নুর সালামের বিরুদ্ধেও অভিযোগ গঠন করতে চলেছেন। কেননা তিনি হামলা সম্পর্কে জানার পরও কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেননি।
তবে মতিনের স্ত্রী পুলিশকে বলছেন, তিনি স্বামীর ওই হামলার পরিকল্পনা সম্পর্কে জানতেন এবং তিনি মতিনকে পালস গে ক্লাবে হামলা থেকে বিরত রাখারও চেষ্টা করেছিলেন।
এর আগে মঙ্গলবার এক মার্কিন মিডিয়া জানিয়েছে, ওমর মতিন আগ্নেয়াস্ত্র কেনার সময়ও তার সঙ্গী হয়েছিলেন নুর এবং ফেরার পথে তিনিই স্বামীকে পালস নাইটক্লাবে নামিয়ে দিয়ে এসেছিলেন। হামলা চালানোর আগে ঘটনাস্থল সম্পর্কে ধারণা পেতে ক্লাবটি পর্যবেক্ষণে গিয়েছিলেন মতিন।
২০১৩ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নূরকে বিয়ে করেন মতিন। তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে।
প্রসিকিউটরদের আরো ধারণা, সম্ভবত হামলা চালানোর সময় মতিন ক্লাবের ভিতর থেকে তার স্ত্রীকে টেলিফোন করেছিলেন। হামলার পর রোববার রাত থেকেই নুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে মঙ্গলবার এক মার্কিন মিডিয়া জানিয়েছে, ওমর মতিন আগ্নেয়াস্ত্র কেনার সময়ও তার সঙ্গী হয়েছিলেন নুর এবং ফেরার পথে তিনিই স্বামীকে পালস নাইটক্লাবে নামিয়ে দিয়ে আসেন। ওইদিন ঘটনাস্থল সম্পর্কে ধারণা পেতে ক্লাবটি পর্যবেক্ষণে গিয়েছিলেন মতিন।
২০১৩ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নূরকে বিয়ে করেন মতিন। তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে।
এদিকে ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টিভিকে বলেছেন, তার ধারণা তার সাবেক স্বামী সমকামী ছিলেন।