আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শেষের দিকে নিলামে তোলা হচ্ছে হলিউডের কালজয়ী অভিনেত্রী অড্রে হেপবার্নের অপ্রকাশিত ১০টি চিঠি। ১৯৫১ ও ১৯৬০ সালের দিকে তার ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শক ফেলিক্স আইলমারকে চিঠিগুলো লিখেন অড্রে হেপবার্ন। তার লেখা চিঠিগুলো নিলামে চার হাজার পাউন্ড দাম ধরা হয়েছে। সূত্র বিবিসি।
চিঠিগুলোতে তিনি লিখেছেন তার হলিউড জীবনে কিভাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। কিভাবে সামান্য ব্যালে নৃত্যশিল্পী অড্রে হেপবার্ন এক দশকের মধ্যেই হয়ে উঠেছিলেন বলিউডের প্রধানসারির অভিনেত্রী। শুধু অভিনয় নয়, নিজের ফ্যাশন সচেতনতা দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড মাত করে হয়ে ওঠেছিলেন সবার ফ্যাশন আইকন। নিজের ক্যারিয়ারের ওই নাটকীয় দশকটির বিভিন্ন কথাই তিনি তুলে ধরেছিলেন তার অপ্রকাশিত চিঠিগুলোতে।
১৯৫১ থেকে ১৯৬০ এর মধ্যবর্তী সময়ে লেখা চিঠিগুলোতে নিজের বিয়ে ভেঙে যাওয়া, এরপর আবার বিয়ে, গর্ভপাত এবং প্রথম সন্তানের জন্মসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন ‘রোমান হলিডে’ খ্যাত তারকা অড্রে হেপবার্ন। ফেলিক্স আইলমারকে ১৯৫১ সালে লেখা একটি চিঠিতে ২২ বছরের হেপবার্ন আরো লিখেন, `শুনে তোমার বিশ্বাস হবে না যে আমি ফরাসি সিনেমা মন্টে কার্লো বেবিতে কাজ করছি। আমার জীবনের সেরা ঘটনাগুলোর এটি একটি। এখানের কাজ আমি বেশ উপভোগ করছি।
১৯৫৪ সালে অড্রে বিয়ে করেন হলিউডের আর এক অভিনেতা মেল ফেররকে। দুজনের ব্যাক্তিগত ইচ্ছাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। ফেরর ‘ওয়ার এন্ড পিস’ সিনেমাটিতে অড্রের সহ-অভিনেতা ছিলেন। ১৯৯৩ সালের ২০ জানুযারী মারা যান খ্যাতনামা এই অভিনেত্রী।

