ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরিবদের ৫% সুদে জামানতবিহীন ঋণ দেবে এনবিএল

Link Copied!

nblঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রান্তিক ও দুস্থ জনগোষ্ঠিকে আর্থিক সহযোগিতা দিতে বার্ষিক মাত্র ৫ শতাংশ সরল সুদে দারিদ্র মুক্তি নতুন একটি ঋণ প্রকল্প চালু করেছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। সারাদেশে প্রাথমিক অবস্থায় এসব মানুষের মাঝে ১৫ কোটি টাকা বিতরণ করা হবে বলে জানায় ব্যাংকটি।
দারিদ্র মুক্তি নামে এ ঋণ প্রকল্পের আওতায় দেশের যেকোনো এলাকার গ্রাহকরা সহজ শর্তে জনপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এজন্য গ্রাহককে কোনো ধরনের জামানত দিতে হবে না। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১৮ মাস, ক্ষেত্র বিশেষে এ সময় বাড়তেও পারে।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে ব্যাংকির নিজস্ব কার্যালয়ে ঋণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এ কথা জানান।
চেয়ারম্যান বলেন, ‘দরিদ্র মুক্তি ঋণ প্রকল্পটি মূলত ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী, হস্তশিল্প, কুটির শিল্প এবং প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা ও অর্থনৈতিক সাবলম্বী করতে চালু করা হয়েছে। এ সকল উদ্যোক্তা, পেশাজীবী ও কৃষক ন্যূনতম ১০ টাকায় হিসাব খুলে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে।’
এছাড়াও কামার, কুমার, জেলে, দর্জি, ফুলবিক্রেতা, পত্রিকা বিক্রেতা, চা ও পান বিক্রেতা, হকার বা ফেরিওয়ালা, ফল/সবজি বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালক, প্রান্তিক চাষী ও ব্যাবসায়ীরা এ ঋণ সুবিধার আওতাভুক্ত বলে বিচেচিত হবেন।
গ্রাহকরা একক অথবা যৌথভাবে ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের ধরন হবে কিস্তি, এককালীন অথবা আবর্তনশীল। প্রথম অবস্থায় এ ঋণ তহবিলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক সিকদার বলেন, ‘ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই আমরা সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছি। সেই লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কেবল বড় বড় ঋণের দিকে না তাকিয়ে তৃণমূল মানুষের উন্নতির কথাও ভাবতে বলেছি। দরিদ্র মুক্তি প্রকল্পটি তারই একটি প্রয়াস।’
তিনি বলেন, ‘সমাজের গরীব ও স্বল্প আয়ের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করে ঋণ প্রকল্পটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে চালুর সিদ্ধান্ত নেই। আশা করছি আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএফএম শফিকুল ইসলাম, পরিচালক পারভীন হক সিকদার, মনোয়ারা সিকদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।