নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার এসআইবিএল সেকেন্ড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৫ লাখ টাকা।
ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য লট সাইজ ১ ইউনিট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য লটের সাইজ হবে ২০ ইউনিট। তবে ব্যক্তি বিনিয়োগকারীরা নূন্যতম ৫ লাখ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১ কোটি টাকার বন্ডের জন্য আবেদন করতে পারবে।

