ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে বাস খালে পড়ে নিহত ১৪

Link Copied!

Turkyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে ছিটকে পড়লে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের ছয়জনই স্কুলশিশু। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন।
স্থানীয় সংবাদ মাধ্যম দোগান জানাচ্ছে, স্কুল শিশুদের বহনকারী বাসটি শিক্ষাসফর থেকে ফেরার পথে ওই দুর্ঘটনার শিকার হয়। তারা ফিরছিল ওসমানিয়া শহরের বাইরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা কারাতেপে থেকে। তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় হয়েছিল তা উল্লেখ করেনি দোগান।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চালক গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে খালে গিয়ে পড়েছিল। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। ক্রেনের সাহায্যে বাসটিকে ওপরে টেনে তোলা হয়।