ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুয়ের্তো রিকো রাজ্যে বিজয়ী হিলারি

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি পেয়েছেন ৬২ দশমিক ৫ ভাগ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩৭ দশমিক ১ ভাগ ভোট। এ অঙ্গরাজ্যের মোট ৬০ ডেলিগেটের মধ্যে ৩১ জনের সমর্থন পেয়েছেন হিলারি। তবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তাকে আরো ২৩৮৩ জন ডেলিগেটের সমর্থন আদায় করতে হবে।
রোববারে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক টুইটার বার্তায় হিলারি বলেছেন,‘আমরা মাত্রই পুয়ের্তো রিকোতে জয় পেয়েছি। এই জয়ের জন্য সবাইকে ধন্যবাদ।’ এর আগে ওই একই দিনে স্টেট অব ইউনিয়নে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন,‘মঙ্গলবারের পর আমি সবকিছু করতে পারব। আমি ডেমোক্রেটিক দলটাকে সমন্বয় করার চেষ্টা করব। আশা করি স্যান্ডার্সও তাই করবেন। আমরা সম্মিলিতভাবে সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার চেষ্টা করব।’
আগামীকাল সুপার টুইসডেতে মোট পাঁচটি অঙ্গরাজ্যে অর্থাৎ ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ মেক্সিকো, সাউথ ডেকোটা ও মোনটানায় ভোট হওয়ার কথা রয়েছে।