ঢাকাSunday , 5 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস হটিয়ে রাক্কায় ঢুকেছে বাশার বাহিনী

Link Copied!

basherআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার রাক্কায় আবারো কার্পেট বোমা ফেলতে শুরু করেছে বাশার আল আসাদের বাহিনী। ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী রাক্কার প্রাদেশিক সীমানা পেরিয়ে বাকি এলাকাগুলোও মুক্ত করার অভিযানে আরো এক ধাপ এগিয়েছে আসাদ বাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার থেকে সিরিয়ার হামা প্রদেশের পূর্বাংশে একের পর এক বোমাবর্ষণ করে যাচ্ছে রুশ বোমারু বিমান। আইএস-অধীকৃত রাক্কার পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে ক্রমাগত সেই বোমাবর্ষণ সিরীয় সেনাবাহিনীর সামনে এগনোর রাস্তা পরিষ্কার করে দিচ্ছে।
রাক্কায় ঢোকাই ছিল সিরীয় সেনাবাহিনীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ রাক্কা শহরই আপাতত আইএসের স্ব-ঘোষিত খিলাফত তথা তাদের ‘খলিফা’ আল-বাগদাদির রাজধানী। আর এ জন্যই আইএস তাদের শেষ প্রতিরোধ গড়ে তুলেছে এই রাক্কা প্রদেশেই।