ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরও ছিটেফোঁটা গুপ্তহত্যার ঘটনা ঘটছে। এ পর্যন্ত যতগুলো গুপ্তহত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে এবং সেসব ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। সম্প্রতি যে সকল হত্যাকাণ্ড ঘটেছে তার সুরাহা শিগগিরই হবে।’
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভায় এসএসসি ২০১৬ সালের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি দল গোছাবে কি গোছাবে না, সেটা তাদের ব্যাপার। বিএনপি জঙ্গিদের, আগুন সন্ত্রাসীদের দলে রাখবে কি না, সেটা নিয়ে জনগণের কিংবা সরকারের কোনো মাথাব্যথা নেই।’
সম্প্রতি কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, বিএসবি ক্যামব্রিয়ান শিক্ষা গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার প্রমুখ।