ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রেরই উচিত স্কাউটস আন্দোলনের পৃষ্ঠপোষকতা করা

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শক্তিশালী গণতন্ত্র তৈরিতে স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্কাউটস আন্দোলনের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রেরই করা উচিত।’
শুক্রবার বিকেলে জাতীয় স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটসের মাসিক মুখপাত্র ‘অগ্রদূত’র ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্কাউটস একজন মানুষের মধ্যে নীতি, দৃঢ়তা ও সচেতনতা তৈরি করে, যা দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ভূমিকা রাখে।’
নিজের স্কাউটস আন্দোলনে সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে হাসানুল হক ইনু বলেন, ‘একসময় আমি নিজেও স্কাউটসের সাথে জড়িত ছিলাম। ব্যস্ততার কারণে সে যাত্রা খুব একটা দীর্ঘ হয়নি। তবে এ সম্পর্কে প্রাথমিক ধারণা আমার রয়েছে। তাই আমি মনে করি এ আন্দোলন আরো জোড়দার করা দরকার।’
স্কাউটসদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাতৃকোল থেকে মানুষ হওয়ার সংগ্রাম করতে হয়, সে সংগ্রাম থেকে দূরে থাকলেই অমানুষে পরিণত হতে হয়। তাই নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গণতন্ত্র বজায় রাখতে হবে।’ আইনের জালের ভেতর থেকেই গণতন্ত্র চর্চা করতে হয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
স্কাউটসের জাতীয় কমিশনার (আইসিটি) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ, সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার ও অগ্রদূতের প্রকাশক মো. মজিবর রহমান মান্নান।
অনুষ্ঠানে অগ্রদূত জেলা সংবাদদাতা এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্টদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।