ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

Link Copied!

suisaidআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে বাসভবন থেকে ছুরিকাঘাতে নিহত তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুগুলোর মধ্যে একটির বয়স ৮ বছর, একটির ৫ বছর এবং অপরটির ২ মাস। সবগুলোই ছেলে শিশু।
পুলিশের ধারণা, তিন সন্তানকে ছুরি মেরে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাদেরই মা। মাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওই নারীর ভাই গত বুধবার প্রথমে ঘটনাটি আবিষ্কার করেন। পরে পুলিশকে খবর দেন তিনি।
তার ভাষ্যমতে, ওই বাড়িতে ঢুকেই তিনি তার বোনকে ছুরিকাহত অবস্থায় পান। তার শরীর থেকে গলগল করে রক্ত ঝরছিল। ওই অবস্থায় তিনি বাথটাব পর্যন্ত শরীরটা টেনে নিয়ে গিয়ে তোয়ালে দিয়ে রক্তাক্ত অংশটি চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর ওই নারী বলেন তার সন্তানেরা সব বাইরে গেছে। কিন্তু বাসা তল্লাশি করতে গিয়ে কাছাকাছিই দুই মাস বয়সী ও ৫ বছর বয়সী শিশু দুটির রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।
তবে পুলিশ ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।