ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর দাবি

Link Copied!

camicalsনিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
শুক্রবার সকাল ১১ টায় নিমতলী ছাতা মসজিদের সামনে পবা এবং পুরান ঢাকার বিভিন্ন সংগঠনের সম্মিলিত
উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, রাসায়নিক ও দাহ্য পদার্থের ব্যবস্থাপনায় সামান্য ত্রুটির কারণে ঘটে যেতে পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে একটি ভবনের নিচতলার রাসায়নিক দাহ্য পদার্থের গুদামে আগুন লেগে মুহূর্তেই তা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই আগুনে ১২৪ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাসায়নিক কারখানা, গুদাম, দোকানে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় রাস্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। অনেক সময় আগুন লাগার স্থানের কাছাকাছি জলাধার না থাকায় ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।
জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা, সিটি করপোরেশনের উদাসীনতা ও দায়িত্বহীনতা এবং ভবনের মালিকের অসচেতনায় দুর্ঘটনা ঘটছে অভিযোগ করে বক্তারা বলেন, দুর্ঘটনার পর পর সরকারের সংশ্লিষ্ট সংস্থা থেকে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা বলা হলেও তা কার্যকর হয় না। তারা আরও বলেন, নিমতলীর আগুনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরান ঢাকার সব বৈধ ও অবৈধ কারখানা সরানোর উদ্যোগের কথা বললেও গত ছয় বছরে দৃশ্যমান কোন কার্যত্রম দেখা যায়নি।
নিমতলী এখনো একটি ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে তারা বলেন, অলিতে-গলিতে গড়ে উঠছে রাসায়নিকের গুদাম, কারখানা ও দোকান। পাশাপাশি আছে প্লাস্টিক ও পলিথিন কারখানা। নিমতলী এলাকায় রাসায়নিকের পুরনো গুদামের সংখ্যা কমে এলেও নতুন গুদাম গড়ে উঠেছে, রয়েছে প্লাস্টিকের অনেক কারখানা।
আবাসিক এলাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম, শিল্পকারখানা ও দোকান সরিয়ে নেয়া না হলে নিমতলীর মতো আবারও যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলেও জানান বক্তারা।
পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে এবং পবার প্রোগ্রাম অফিসার সাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পবার সহ সম্পাদক মো. সেলিম, দেবীদাশ ঘাট সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. মুসা, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ সভাপতি নাজিম উদ্দিন, পবা সদস্য জাহাঙ্গীর যুবরাজ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম -নাসফের প্রচার সম্পাদক ক্যামেলিয়া চৌধুরী, পুস্প সাহা পুকুর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, বুড়িগঙ্গা পূণরুদ্ধার কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মুহাম্মদ শহীদুল্লাহ, আদি ঢাকাবাসী ফোরামের সদস্য সচিব জাভেদ জাহান, দেবীদাশ ঘাট সমাজ কল্যাণ সংসদের সদস্য মো. সিরাজ প্রমুখ।