ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

Link Copied!

budgetনিজস্ব প্রতিবেদক : প্রতিবছরই প্রস্তাবিত বাজেট অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ হয়। এতে করে দাম কমে এমন পণ্যের সংখ্যা হাতেগোনা হলেও যথারীতি বেশ কিছু পণ্যের দাম হুড়হুড় করে বেড়ে যায়। এবারও প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অনুযায়ী কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাম বাড়তে পারে এমন পণ্যগুলোর মধ্যে রয়েছে- ওয়াশিং মেশিন, সিগারেট তৈরির যন্ত্রপাতি, এয়ারকুলার, ট্রান্সফরমার, ইউপিএস, আইপিএস, বিডি সিগারেটের গুল, জর্দা, তামাকজাত পণ্য, হাতে তৈরি বিস্কুট, ফ্রিঙ্গার প্রিন্ট স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, মশা মারার ব্যাট, আমদানিকৃত চাল, হোটেল নির্মার্ণের আধুনিক যন্ত্রাংশ এবং কাগজ ও কাগজজাতপণ্য, মেডিকেলের যন্ত্রাংশ, ইসিজি ও আল্টাসোনোগ্রাম রেকর্ডিং পেপার, বাস ও লডির টায়ার টিউব, ট্যালগম পাউডার, শিশুদের আমদানিকৃত বই, আলু-গম ও ভুট্টার স্টার্চ এবং রাবার।
উল্লেখ্য, জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেল ৩টা ৪২ মিনিটে বাজেট প্রস্তাবনা উপস্থাপন শুরু করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী মুহিত।
উপস্থাপন শুরুর কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে আগামী সরকারের আয়-ব্যয়ের প্রস্তাবিত এ বাজেট প্রস্তাবনা অনুমোদন করে মন্ত্রিসভা।
এ অর্থবছরে মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এ বছরের বাজেটের আকার ৪৪ হাজার ৯০৫ কোটি টাকা বেশি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বাজেট এটি।