ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ড্রোন হামলা অবশ্যই বন্ধ করতে হবে

Link Copied!

rahel-shorifআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি নিধনে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি হুমকি উল্লেখ করে তা অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। একে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তান পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট মামনুন হুসাইনের ভাষণ শোনার পর গণমাধ্যমকে রাহেল শরিফ এসব কথা বলেন। তিনি আরো বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর একটি জাতীয় প্রকল্প। যেকোনো মূল্যে এর বাস্তবায়ন করা হবে।
করাচি ও বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাহেল শরিফ। তিনি বলেন, এ দুই স্থানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত নিরাপত্তাও বাড়ছে বলে মনে করেন পাকিস্তান সেনাপ্রধান।
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান ‘জার্ব-ই-আজাব’ চলছে এবং এক্ষেত্রে কোনো ব্যর্থতা মেনে নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান থেকে বিতাড়িত সন্ত্রাসীদের সেখানে আবার ফিরে আসতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে জার্ব-ই-আজাব অভিযান অব্যাহত থাকবে।
পার্লামেন্টের একটি নতুন বছর শুরু হওয়া উপলক্ষে বুধবার যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রেসিডেন্ট মামনুন। তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।