বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টারদের নাম নিলে প্রথমেই আসে শাহরুখ, সালমান আর আমির খানের নাম! অথচ তাদের তুলনায় কোনো অংশেই কম যান না বলিউডের আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অথচ সে তুলনায় তার ন্যায্যতা তিনি পান না বলেই মনে করেন ‘বারফি’ খ্যাত তারকা অভিনেত্রী ইলনা ডি’ক্রুজ।
স্প্রতি প্রথমবার বলিউড স্টার অক্ষয় কুমারের সঙ্গে ‘রুস্তম’ সিনেমায় কাজ করেছেন ইলিনা। আর এক ছবিতে কাজ করেই অক্ষয়ে মজেছেন তিনি। রস্তমে অক্ষয়ের এই সহ-অভিনেত্রীর দাবী, অক্ষয়ের অভিনয় দক্ষতা আর জনপ্রিয়তা যে মানের তাতে সন্দেহাতীতভাবে তিনি সুপারস্টারদের একজন, কিন্তু সে তুলনায় নাম নেই তার!
সম্প্রতি ‘রুস্তম’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়-ইলিনা। শুটিং শেষ হওয়ার পর সে ছবিতে অক্ষয়ের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতার কথা জানতে চাইতেই ইলিনা বলেন, অক্ষয়ের সঙ্গে কাজ করার অনুভূতি অসাধারণ। সে যে মানের সে তুলনায় তার নাম নেই। সে একজন সত্যিকারের সুপারস্টার। আমাকে ভুল বুঝবেন না, সত্যিই অক্ষয়ের অভিনয় দক্ষতা নিয়ে মানুষ কথা বললেও সুপারস্টার হিসেবে তার নাম কমেই শোনা যায়।
এছাড়া ‘রুস্তম’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ায় কিছুটা মন খারাপও লাগছে বলে মন্তব্য করেন ইলিনা।
প্রসঙ্গত, ‘রুস্তম’ ছবিটি মূলত একজন সত্যিকারের নেভি অফিসারকে নিয়ে। যার নাম ছিল রুস্তম। এই চরিত্রের মাধ্যমে দেশপ্রেমের গল্প বলবেন নির্মাতা। আর নেভি অফিসারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার।দেশের প্রতি ভালোবাসা থেকে একজন নেভি অফিসার নিজের জীবন কিভাবে কুরবান করে ছিলেন তাই দেখানো হবে ছবিটিতে। চলতি বছরে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১২ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।

