ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিমলার পিছু পিছু…

Link Copied!

simlaবিনোদন প্রতিবেদক : মধ্যবয়সী শিমলার পিছু নিয়েছে কয়েকজন টিনএজার। টিএনজারদের একজন পছন্দ করে শিমলাকে। কিন্তু বলতে পারছেনা ঠিকঠাক ভাবে। গানে গানে জানিয়ে দিচ্ছে নিজের ভালো লাগার কথা। এমন ঘটনায় দেখা মিললো উত্তরার দিয়াবাড়িতে। তরুণ নির্মাতা রুবেল আনুশের চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র শুটিং চলছে। ছবিরেই একটি গানে শিমলার সঙ্গে যোগ দিয়েছেন মামুনসহ একদল কিশোর। ‘তোমায় দেইখা’ শিরোনামে গানটিকে কণ্ঠ দিয়েছেন আতিক শামস। সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি। গানটির কথা লিখেছেন রুবেল আনুশ।
ছবিটির নির্মাতা জানালেন, মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে দুইটি গানের শুটিং হয়েছে। আগামী আরও দশদিন গানের শুটিং চলবে। শুধু গানই বাকি আছে। এ মাসের মধ্যেই শেষ করতে পারলে দুইমাসের মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ফেলবো। কুরবানীর ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’
ছবিতে ৩০ বছর বয়সি মহিলার চরিত্রে অভিনয় করছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। আর কলেজ পড়ুয়া তরুণের চরিত্রে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুনকে । দু’জনের প্রেমের গল্পেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাস থেকে নিষিদ্ধ প্রেমের গল্প ছবির শুটিং শুরু হয়। আশা-তিশা প্রযোজিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- কাজী হায়াত, শিমুল খান, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন, লীনা।