ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এক্সট্রা অর্ডিনারি’ উপস্থাপনায় সাবিলা নূর

Link Copied!

sabila-nurবিনোদন প্রতিবেদক : অভিনয় নিয়েই এখন যতো ব্যাস্ততা তার। সঙ্গে টুকটাক উপস্থাপনা। এখন থেকে তাকে দেখা যাবে নতুন একটি অনুষ্ঠানে। বলছি সাবিলা নূরের কথা। আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ডাবর ভাটিকা ‘এক্সট্রা অর্ডিনারী’ স্টাইলিং ইউ এর উপস্থানা করতে যাচ্ছেন এ মডেল ও অভিনেত্রী।
রুপচর্চা ও লাইফ স্টাইল বিষয়ক এ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে সাবিলা বললেন- ‘অভিনয় টা আমি মনে প্রাণে করছি। উপস্থানা টা মূলত শখের বসে করা। এর আগে বেশ কয়েকটি টিভিতে উপস্থাপনা করেছি। ভাটিকা ডাবর এক্সট্রা অর্ডিনারী স্টাইলিং ইউ অনুষ্ঠানটি আমার খুবই পছন্দের। আমার ট্রেন্ডের সঙ্গে যায়্। তাই এ অনুষ্ঠানের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছি। আশা করি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’
ডাবর ভাটিকা ‘এক্সট্রা অর্ডিনারী’ স্টাইলিং ইউ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন মডেল পিয়া বিপাশা। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার রাত ৭টা ৪০ মিনিটে।