প্রযুক্তি ডেস্ক : স্টাইলিশ এবং স্লিম স্মার্টফোনের জগতে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৭ মোবাইলটি গ্রাহকদের নজর কেড়েছে। এই প্রিমিয়াম ডিজাইনের হ্যান্ডসেটটি দেশি-বিদেশী ফ্যাশন সচেতন মানুষদের কাছে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে স্যামসাং মোবাইল বাংলাদেশ এখন গ্যালাক্সি এ৭ হ্যান্ডসেটে নিশ্চিত ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় দিচ্ছে।
আজ থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য গ্যালাক্সি এ৭ ২০১৬ এডিশন হ্যান্ডসেটে ঘোষণা করেছে এক্সক্লুসিভ অফার। ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লের সঙ্গে ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম। ফোনটির পুরুত্ব ৭.৩ মিলিমিটার। কোয়ালকম এমএসএম৮৯৩৯ স্ন্যাপড্রাগ ৬১৫ এক্সিনস অক্টা কোর প্রসেসর ও ১৬ জিবির র্যাম রয়েছে গ্যালাক্সি এ ৭ ২০১৬ এ। হাইব্রিড সিম ও ডেডিকেটেড স্লটে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। ১২৮ জিবি পর্যন্ত ফোনটির মেমোরি বাড়ানো যাবে।
ফোনটিতে ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি প্রেমীদের জন্য ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরার রয়েছে। এ ডিভাইসটির ক্যামেরায় আরও রয়েছে ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্ট। ক্যামেরাগুলো কম আলোতে উচ্চমানসম্পন্ন ছবি তুলতে সক্ষম।
ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটিতে ৩ হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
কালো এবং সোনালী দুটি রঙে গ্যালাক্সি এ৭ হ্যান্ডসেটগুলো শুধু অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কিনলে এ ছাড় মিলবে। ফোনটির মূল্য ৪৪ হাজার ৯০০ টাকা। ক্রেতারা ৬টি সহজ কিস্তিতে (ইএমআই) ফোনটি কেনার সুবিধাও উপভোগ করতে পারবেন।

