ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন মিউজিক ভিডিওতে হিরা

Link Copied!

HIRAবিনোদন প্রতিবেদক : মডেলিংয়ের পাশাপাশি নাটকেও টুকটাক অভিনয় করেন রোখসানা আলি হিরা। এবার তিনি মিউজিক ভিডিওতে জুটি বাধলেন ছোটপর্দার অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদের সঙ্গে। সঙ্গীতশিল্পী পাভেলের গাওয়া ‘তুই ছাড়া’ শিরোনামে একটি গানে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এসডি সাব্বির।
এস ডি সাব্বির জানালেন, ‘গানের কনসেপ্টে দেখা যাবে প্রেমিক প্রেমিকাকে মিস করবে। চট্টগ্রামের কিছু লোকেশনে গানটির শুটিং হয়েছে। একদিনের মধ্যেই দৃশ্যধারণ শেষ করেছি। এতে কলকাতার কিছুটা ফ্লেভার থাকবে। হিরা ও সাজ্জাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করেছি। তাদের সঙ্গে ইন্টিমিসি খুব ভালো। অভিনয়টাও খুব ভালো করেছে তারা।’
আগামী ২ জুন মিউজিক ভিডিওটি ইউটিউবে ছাড়া হবে। এটি সাব্বিরের নির্মত প্রথম মিউজিক ভিডিও। মূলত নাটকই বেশি নির্মাণ করছেন তিনি। সামনের ঈদে তার ‘আর পজেটিভ’, ফ্ল্যাশ অব ইমোশন’, ‘ডিজিটাল পোয়া’ নামে তিনটি নাটক প্রচারিত হবে।